স্কুল বা কলেজের করিডোরে দাঁড়িয়ে বন্ধুকে একটা কঠিন অঙ্ক বুঝিয়ে দেওয়ার আনন্দটাই আলাদা, তাই না?যে বন্ধু অঙ্কের নাম শুনলেই ভয় পায়, তার চোখেও যখন কৌতূহলের আলো জ্বলে ওঠে, সেই অনুভূতি অমূল্য!
এই আনন্দটা এবার ছড়িয়ে দেওয়ার পালা সারা দেশের স্কুল-কলেজে। প্রথম আলো গণিত ইশকুলের হাত ধরে ‘গণিত ভাইয়া’র সঙ্গে কাজ করার জন্য খোঁজা হচ্ছে উদ্যমী শিক্ষার্থী ও সক্রিয় গণিত ক্লাবগুলোকে।
তোমার ক্যাম্পাসে গণিতের আসল ম্যাজিক ছড়িয়ে দিতে তুমিও হয়ে ওঠো তোমার স্কুল বা কলেজের গর্বিত ‘গণিতদূত’!
কারা হতে পারবে এই অভিযাত্রার সারথি?
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির যেকোনো কৌতূহলী ও স্বপ্নবাজ শিক্ষার্থী
যার মনে আছে গণিতের প্রতি ভালোবাসা আর নতুন কিছু করার স্পৃহা
যোগাযোগে দক্ষ এবং দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে পারে
সক্রিয় গণিত ক্লাবগুলোও আবেদন করতে পারবে
গণিতের ভয়কে ভালোবাসায় বদলে দেওয়ার এই যাত্রায় তুমিও যুক্ত হয়ে যাও!
বিলম্ব না করে এখনই ফর্মটি পূরণ করো।
ফর্ম লিংক: https://forms.gle/hVEAnL7otXxtb3Hs8
জানিয়ে দেও তোমার বন্ধুকে, যার সঙ্গে মিলে এবার ক্যাম্পাসের গণিত আড্ডা জমিয়ে তুলতে চাও!
গণিতের ভয়, এসো করি জয়!