ক্যাডেট কলেজে ভর্তি - সাধারণ জ্ঞান (৬)

২০২২ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০, এবং সাধারণ জ্ঞানে ৪০নম্বর।

বুদ্ধিমত্তা

১. নিচের চারটির মধে৵ কোনটি ভিন্ন?

ক. পিতল খ. তামা

গ. লোহা ঘ. টিন

উত্তর: ক. পিতল

২. সঠিক উত্তর কোনটি?

— ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।

ক. পুষ্টিকর খাদ্য খ. সচেতনতা

গ. টিকাদান ঘ. অর্থ

উত্তর: সচেতনতা

৩. মাতা–পিতাকে শ্রদ্ধা করা আমাদের —।

ক. ধর্ম খ. নিয়ম

গ. কর্তব্য ঘ. আয়োজন

উত্তর: কর্তব্য

৪. নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা?

ক. ফুটবল খ. ভলিবল

গ. কাবাডি ঘ. ক্রিকেট

উত্তর: গ. কাবাডি

৫. কোন বানানটি সঠিক?

ক. নিশিথিনী খ. নীশিথিনী

গ. নিশীথিনী ঘ. নিশিথিনি

উত্তর: গ. নিশীথিনী

৬ কোন বানানটি শুদ্ধ?

ক. মুমুর্ষ খ. মুমুর্ষূ

গ. মূমুষু৴ ঘ. মুমূর্ষু

উত্তর: ঘ. মুমূর্ষু

৭. কোন উত্তরটি সঠিক?

ক. Tsunami খ. Sunami

গ. Suname ঘ. Sunamee

উত্তর: ক. Tsunami

৮. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?

ক. ৪৯৯৯ খ. ৫৫০১

গ. ৫০৫০ ঘ. ৫০৫১

উত্তর: গ. ৫০৫০

৯. ২–এর কত শতাংশ ৮ হবে?

ক. ২০০ খ. ৪০০

গ. ৪৪০ ঘ. ৪৫০

উত্তর: গ ৪০০

১০. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

ক. ২২টি খ. ২৪টি

গ. ২৫টি ঘ. ২৮টি

উত্তর: গ. ২৫টি

১১. √2 সংখ্যাটি কোন ধরনের সংখ্যা?

ক. বাস্তব খ. জটিল

গ. মূলদ ঘ. অমূলদ

উত্তর: ঘ. অমূলদ

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী