
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
৩১. স্বল্পকালীন বিশেষ প্রয়োজনে কর্মী সংগ্রহের উত্তম উৎস কোনটি?
ক. বিজ্ঞাপন খ. পদোন্নতি
গ. শিক্ষাপ্রতিষ্ঠান ঘ. আউটসোর্সিং
৩২. পরিচিতিমূলক প্রশিক্ষণের উদ্দেশ্য কোনটি?
ক. কৌশল শেখানো
খ. তাত্ত্বিক জ্ঞান প্রদান
গ. বাস্তব জ্ঞান প্রদান
ঘ. ব্যবসায় পরিবেশ
৩৩. প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চিত করা যায়—
i. সহজ সমন্বয়
ii. ব্যয় হ্রাস
iii. কর্মীর দক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪. কর্মীদের নিয়োগসংক্রান্ত শর্তাবলি উল্লেখ করা হয় কোথায়?
ক. নিয়োগপত্রে খ. বিজ্ঞাপনে
গ. চুক্তিপত্রে ঘ. আবেদনপত্রে
৩৫. কর্মী সংস্থান হচ্ছে—
i. কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দান
ii. সম্ভাব্য কর্মীদের উৎস নির্ধারণ
iii. কর্মীদের বেতন কাঠামো নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. একটি প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি?
ক. ভূমি খ. প্রযুক্তি
গ. কর্মী ঘ. অর্থ
৩৭. দায়িত্বপূর্ণ পদের জন্য কোনো প্রতিষ্ঠান অপেক্ষাকৃত অভিজ্ঞতাসম্পন্ন কর্মীর প্রয়োজন মেটাতে যে পন্থা অবলম্বন করে, তা হলো—
i. বদলি
ii. পদোন্নতি
iii. শ্রমিক সংঘের সুপারিশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৮. বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কোন প্রশিক্ষণ পদ্ধতিটি সবচেয়ে উপযোগী?
ক. সেমিনার খ. ওয়ার্কশপ
গ. অনুভূতিপ্রবণ ঘ. কোচিং
৩৯. প্রথম শ্রমঘণ্টা হ্রাসে পদক্ষেপ গ্রহণ করেন কে?
ক. রবার্ট দুরেন
খ. এফ ডব্লিউ টেইলর
গ. এলটন মেয়ো
ঘ. এইচ এল গ্যান্ট
৪০. মানবসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিচের কোন ক্রসটি সঠিক?
ক. শ্রমিক→দাস→কর্মী→মানবসম্পদ
খ. দাস→শ্রমিক→কর্মী→মানবসম্পদ
গ. দাস→কর্মী→শ্রমিক→মানবসম্পদ
ঘ. কর্মী→দাস→মানবসম্পদ→শ্রমিক
সঠিক উত্তর
অধ্যায় ৫: ৩১.ঘ ৩২.ঘ ৩৩.ঘ ৩৪.ক ৩৫.গ ৩৬.গ ৩৭.ক ৩৮.ঘ ৩৯.ক ৪০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)