দশম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. কাজের মাত্রা কত?

ক. ML2T-1 খ. MLT-1

গ. ML2T-2 ঘ. ML2T-3

২. কোনো বস্তু মোট যে পরিমাণ কাজ করতে পারে, তাকে কী বলে?

ক. ক্ষমতা খ. কর্মদক্ষতা

গ. বল ঘ. শক্তি

৩. 1470 J গতিশক্তিবিশিষ্ট কোনো দৌড়বিদের বেগ 7ms-1 হলে তার ভর কত?

ক. 60 kg খ. 70 kg

গ. 210 kg ঘ. 10290 kg

৪. কোনটির ওপর অভিকর্ষজ বিভব শক্তির মান নির্ভর করে না?

ক. ভর খ. উচ্চতা

গ. সময় ঘ. অভিকর্ষজ ত্বরণ

৫. 1 KWH = কত?

ক. 3.6J খ. 3.6 × 106J

গ. 3600J ঘ.3.6 × 105J

৬. পদার্থ শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ নিচের কোনটি?

ক. E = mas খ. E = mc2

গ. E = mv2 ঘ. E = mgh

৭. ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোকশক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

ক. তড়িৎ খ. তাপ

গ. রাসায়নিক ঘ. যান্ত্রিক

৮. জলবিদ্যুৎ উৎপাদনের জন্য পানির কোন শক্তিকে কাজে লাগানো হয়?

ক. তড়িৎশক্তি

খ. গতিশক্তি

গ. রাসায়নিক শক্তি

ঘ. বিভব শক্তি

৯. নবায়নযোগ্য শক্তি—

i. বায়োগ্যাস

ii. জোয়ার-ভাটা

iii. ভূতাপীয় শক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. ইউরেনিয়াম–235 এ কয়টি প্রোটন বিদ্যমান?

ক. 235 খ. 143

গ. 92 ঘ.11

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.গ ২.ঘ ৩.ক ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ঘ ১০.গ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা