
সপ্তম শ্রেণির পড়াশোনা
১১. কোন ভাতার ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকে না?
ক. বয়স্ক ভাতা কার্যক্রম
খ. দুস্থ মহিলা ভাতা কার্যক্রম
গ. অবসর ভাতা কার্যক্রম
ঘ. শিশু উন্নয়ন কার্যক্রম
১২. প্রবীণদের হীনম্মন্যতাকে বাড়িয়ে তোলে তাঁদের—
i. শারীরিক অসুস্থতা
ii. বয়স বৃদ্ধি
iii. নিজস্ব সহায় সামর্থ্যের অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৩. বেশিরভাগ প্রবীণই অর্থনৈতিকভাবে অসহায় হয়ে পড়েন কারণ—
i. সঞ্চিত সম্পত্তি বিক্রয় করে দেওয়ায়
ii. নিজস্ব আয়ের সুযোগ না থাকায়
iii. সঞ্চিত অর্থ বন্টিত হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. আবেগীয় ক্ষেত্রে স্বার্থসেবা পাওয়া প্রবীণদের কোন ধরনের অধিকার?
ক. স্বাধীনতাসংশ্লিষ্ট
খ. পরিচর্যাসংশ্লিষ্ট
গ. উন্নয়নসংশ্লিষ্ট
ঘ. অংশগ্রহণসংশ্লিষ্ট
১৫. অর্থনৈতিক অবদানের জন্য মূল্য ও মর্যাদা পাওয়া প্রবীণদের কোন ধরনের অধিকার?
ক. স্বাধীনতাসংশ্লিষ্ট
খ. অংশগ্রহণসংশ্লিষ্ট
গ. উন্নয়নসংশ্লিষ্ট
ঘ. পরিচর্যাসংশ্লিষ্ট
১৬. প্রবীণরা আমাদের কী দিয়ে সাহায্য করতে পারে?
ক. জ্ঞান খ. অর্থ
গ. সম্পদ ঘ. মনোবল
১৭. পরিবার ও সমাজে প্রবীণদের কোণঠাসা অবস্থা তাদের মধ্যে কীসের জন্ম দেয়?
ক. নিঃসঙ্গতা খ. দুর্বলতা
গ. হীনম্মন্যতা ঘ. পক্ষপাত
১৮. কোন অবস্থায় প্রবীণ বাবা-মার ভরণ-পোষণ করা সন্তানের জন্য কঠিন হয়ে পড়ে?
ক. উচ্চাভিলাষ থাকলে
খ. অসুস্থ হলে
গ. কর্মব্যস্ত থাকলে
ঘ. রোজগারের অভাবে
১৯. কাদেরকে পরিবারের বোঝা হিসেবে গণ্য করা হয়।
ক. শিশুদের খ. নারীদের
গ. বৃদ্ধদের ঘ. পুরুষদের
২০. প্রবীণহিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানটি ঢাকার কোথায় অবস্থিত?
ক. শেরে বাংলা নগরে
খ. মিরপুরে
গ. শাহবাগে
ঘ. পান্থপথে
সঠিক উত্তর
অধ্যায় ৯: ১১.খ ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.ক
পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা
◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)