ক্যাডেট কলেজে ভর্তি - সাধারণ জ্ঞান (১৪)

মোট ৩০০ নম্বরের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলি—থাকবে

সশস্ত্রবাহিনী সম্পর্কিত

নিচের শব্দগুলোর পূর্ণরূপ লেখো।

1. NATO- North Atlantic Treaty Organization

2. ABM- Anti Ballistic Missile.

3. SALT- Strategic Arms Limitation Talks.

4. CIA- Central Intelligence Agency.

5. FBI- Federal Bureau of Investigation.

১. সামরিক অস্ত্র ক্রয়ে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

উত্তর: ভারত

২. ‘ন্যাটো’ কী?

উত্তর: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বের বৃহৎ সামরিক জোট

৩. পারমাণবিক বোমার আবিষ্কারক কে?

উত্তর: ওপেনহাইমার

৪. হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার কোড নাম কী?

উত্তর: লিটল বয়

৫. বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে?

উত্তর: ২১ নভেম্বর

৬. পেন্টাগন কী?

উত্তর: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর

৭. জাতিসংঘের কোন পরিষদকে ‘স্বস্তি পরিষদ’ বলা হয়?

উত্তর: নিরাপত্তা পরিষদকে

৮. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে প্রথম কবে অংশগ্রহণ করে?

উত্তর: ১৯৮৮ সালে

৯. Cold War কথাটি সর্বপ্রথম কে সূচনা করেন?

উত্তর: মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান (১৯৪৭) সালে

১০. Cold War কী?

উত্তর: স্নায়ুযুদ্ধ

১১. ইন্টারপোল কী?

উত্তর: আন্তর্জাতিক পুলিশ সংস্থা

১২. Blue Beret কী?

উত্তর: জাতিসংঘ শান্তি মিশনের শান্তিরক্ষী বাহিনী

১৩. রিমপ্যাক কী?

উত্তর: যুক্তরাষ্ট্রের নেতৃত্বে (২৬টি দেশের) বিশ্বের সবচেয়ে বড় নৌ–মহড়া।

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী