ক্যাডেট কলেজে ভর্তি - সাধারণ জ্ঞান (৯)

মোট ৩০০ নাম্বারের পরীক্ষায় সাধারণ জ্ঞানে থাকবে ৪০ নম্বর। এর মধ্যে সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাম্প্রতিক ঘটনাবলি—থাকবে

বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব

শূন্যস্থান পূরণ করো :

১. পদ্মা সেতুর দৈর্ঘ্য_____।

২. পদ্মা সেতুর পিলারের সংখ্যা _____।

৩. পদ্মা সেতুতে বসানো স্প্যান সংখ্যা_____ ।

৪. পদ্মা সেতুর উদ্বোধন____।

৫. পদ্মা সেতুর দুই পাড়ে নদী শাসন করা হয়েছে______।

উত্তর: ১. ৬.১৫ কিলোমিটার, ২. ৪২, ৩. ৪১, ৪) ২৫ জুন ২০২২, ৫) ১২ কিমি

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১. রাশিয়ার পার্লামেন্টের নাম কী?

উত্তর: ডুমা

২. রাশিয়ার মুদ্রার নাম কী?

উত্তর: রুবল

৩. ইউক্রেনের মুদ্রার নাম কী?

উত্তর: রিভনিয়া

৪. শান্তিতে ২০২২ সালে নোবেল পুরস্কার কে পায়?

উত্তর: মেমোরিয়াল ও সেন্টার ফর সিভিল লিবার্টিস

৫. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

উত্তর: চর্যাপদ

৬. টুইটার কী?

উত্তর: সামাজিক যোগাযোগমাধ্যম

৭. টুইটার কে কিনেছেন?

উত্তর: ইলন মাস্ক

৮. ‘কারাগারের রোজনামচা’ বইয়ের লেখক কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৯. ফেসবুকের মূল প্রতিষ্ঠানের নাম কী?

উত্তর: মেটা

১০. মেটার ভার্চ্যুয়াল মুদ্রার নাম কী?

উত্তর: জাক বাকস

১১. ‘অশনি’ কী?

উত্তর: একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম

১২. জাপানের মুদ্রার নাম কী?

উত্তর: ইয়েন

১৩. বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি?

উত্তর: পাপুয়া নিউগিনি

১৪. জাতিসংঘের বর্তমান সদস্যরাষ্ট্রের সংখ্যা কত?

উত্তর: ১৯৩টি

১৫. Veto শব্দের অর্থ কী?

উত্তর: আমি মানি না।

১৬. ‘5 G’ কী?

উত্তর: উচ্চগতির ইন্টারনেট সেবা

১৭. বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি কে?

উত্তর: লুই আই কান

১৮. আর্টেমিস-১ কী?

উত্তর: চাঁদের অভিযানে নাসার যাত্রীবিহীন রকেট

১৯. FTA কী?

উত্তর: মুক্ত বাণিজ্য চুক্তি

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী