অষ্টম শ্রেণি – বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

১. অফিস বাড়ি হিসেবে ঢাকার সবচেয়ে সুন্দর ভবন কোনটি?

ক. এফ রহমান হল

খ. মুহসীন হল

গ. কার্জন হল

ঘ. সলিমুল্লাহ হল

২. কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের অংশ?

ক. কলা অনুষদ

খ. বিজ্ঞান অনুষদ

গ. আইন অনুষদ

ঘ. বাণিজ্য অনুষদ

৩. পুরোনো হাইকোর্ট ভবনটি কোন আমলে তৈরি?

ক. ইংরেজ আমলে

খ. মোগল আমলে

গ. পাল আমলে

ঘ. সেন আমলে

৪. সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিল?

ক. জাহাঙ্গীরনগর খ. সোনারগাঁ

গ. ময়মনসিংহ ঘ. ঢাকা

৫. ধনী ব্যবসায়ীদের অনেকে কত শতকে সোনারগাঁর পানাম এলাকাটিকে বসবাসের জন্য বেছে নেন?

ক. পনেরো শতকে

খ. সতেরো শতকে

গ. আঠারো শতকে

ঘ. উনিশ শতকে

৬. পানামনগরের মূল সড়কের দুই পাশে এখনো সারিবদ্ধভাবে কতগুলো ইমারত টিকে আছে?

ক. ৫০টি খ. ৫১টি

গ. ৫২টি ঘ. ৫৩টি

৭. বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল?

ক. প্রায় ২০০ বছর

খ. প্রায় ৩০০ বছর

গ. প্রায় ৪০০ বছর

ঘ. প্রায় ৫০০ বছর

৮. ইংরেজ শাসনামলের সময়কাল কত?

ক. ১৭৫৬-১৯৪৭ পর্যন্ত

খ. ১৭৫৭-১৯৪৭ পর্যন্ত

গ. ১৭৫৮-১৯৪৭ পর্যন্ত

ঘ. ১৭৫৭-১৯৪৮পর্যন্ত

৯. কোন আমলে এ দেশে বেশ কিছু সুদৃশ্য অট্টালিকা ও অন্যান্য প্রত্ননিদর্শন তৈরি হয়েছিল?

ক. ইংরেজ আমলে

খ. পাকিস্তানি আমলে

গ. মুঘল আমলে

ঘ. পাল আমলে

১০. প্রত্নসম্পদ বলতে বোঝায়—

i. পুরোনো স্থাপত্য ও শিল্পকর্ম

ii. প্রাচীন আমলের মুদ্রা

iii. মূর্তি বা ভাস্কর্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.গ ২.খ ৩.ক ৪.খ ৫.ঘ ৬.গ ৭.ক ৮.খ ৯.ক ১০.ঘ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বািলকা উচ্চবিদ্যালয়