এইচএসসি ২০২৩ - অর্থনীতি ১ম পত্র | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৪

নিচের চিত্রটি লক্ষ করে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১১. কোন ধরনের প্রতিযোগিতায় এরূপ AR ও MR রেখা পাওয়া যায়?

ক. পূর্ণ প্রতিযোগিতায়

খ. অপূর্ণ-প্রতিযোগিতায়

গ. অবাধ প্রতিযোগিতায়

ঘ. আঞ্চলিক প্রতিযোগিতায়

১২. প্রদত্ত চিত্রানুযায়ী AR ও MR রেখার সম্পর্ক-

i. AR > MR

ii. AR ≠ MR

iii. AR = 2MR

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

১৩. উত্পাদনের প্রতিটি ভিন্ন ভিন্ন ইউনিটকে কী বলা হয়?

ক. বাজার খ. প্লান্ট

গ. ফার্ম ঘ. শিল্প

১৪. এক বা একাধিক প্লান্টের সমন্বয়ে কী গঠিত হয়?

ক. বাজার খ. প্লন্ট

গ. ফার্ম ঘ. শিল্প

১৫. স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতায় কয়ভাবে ভারসাম্য অর্জন করে?

ক. দুইভাবে খ. তিনভাবে

গ. চারভাবে ঘ. পাঁচভাবে

নিচের চিত্রটি লক্ষ করে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

১৬. প্রদত্ত চিত্রে কোন ধরনের ভারসাম্য নির্দেশ করে?

ক. স্বাভাবিক মুনাফা খ. অস্বাভাবিক মুনাফা

গ. ক্ষতি ঘ. স্বাভাবিক ক্ষতি

১৭. চিত্রানুযায়ী ফার্মের মুনাফার পরিমাণ কত?

ক. ৫ টাকা খ. ৮ টাকা

গ. ১০ টাকা ঘ. ৫০ টাকা

১৮. দীর্ঘকালে একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য অর্জিত হয়—

i. স্বাভাবিক মুনাফা

ii. অস্বাভাবিক মুনাফা

iii. ক্ষতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. ‘A duopolistic industry contains two sellers.’ —এ উক্তিটি কার?

ক. Keynes খ. Adam Smith

গ. Marshal ঘ. Henderson-Quandt

২০. ‘স্বল্পের মধ্যে প্রতিযোগিতা’ কোন ধরনের বাজারকে বলা হয়?

ক. একচেটিয়া বাজার খ. ডুয়োপলি বাজার

গ. অলিগোপলি বাজার ঘ. মনোপসনি বাজার

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.খ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.খ ১৭.গ ১৮.ক ১৯.ঘ ২০.গ

শেখ আবু সাঈদ আবদুল্লাহ্​, প্রভাষক, ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়, কুমিল্লা