সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

৩১. বাংলাদেশ প্রবীণদের সংখ্যা কত?

ক. প্রায় এক কোটি

খ. প্রায় দেড় কোটি

গ. প্রায় দুই কোটি

ঘ. প্রায় আড়াই কোটি

৩২. কোন প্রতিষ্ঠানটি প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা, অনুদানসহ বিনাসুদে ঋণ প্রদান করে থাকে?

ক. প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান

খ. ঝরাপাতা

গ. বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি

ঘ. মা ও শিশু নিবাস

৩৩. বর্তমানে বয়স্ক ভাতার হার কত?

ক. ১০০ টাকা খ. ২০০ টাকা

গ. ৩০০ টাকা ঘ. ৪০০ টাকা

৩৪. কোন ভাতার ক্ষেত্রে বয়সের কোনো বাধ্যবাধকতা থাকে না?

ক. বয়স্ক ভাতা কার্যক্রম

খ. দুস্থ মহিলাদের ভাতা কার্যক্রম

গ. অবসরভাতা কার্যক্রম

ঘ. শিশু উন্নয়ন কার্যক্রম

৩৫. নারীর অধিকার কোন অধিকারের অন্তর্ভুক্ত?

ক. মানবাধিকার

খ. মৌলিক অধিকার

গ. অর্থনৈতিক অধিকার

ঘ. রাজনৈতিক অধিকার

৩৬. জাতীয় জীবনের কোন ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করে?

ক. শিক্ষা ক্ষেত্রে

খ. চিকিৎসা ক্ষেত্রে

গ. ব্যাংকিং ক্ষেত্রে

ঘ. সকল ক্ষেত্রে

৩৭. নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত কে?

ক. সুফিয়া কামাল

খ. বেগম রোকেয়া

গ. নূরজাহান বেগম

ঘ. সেলিনা হোসেন

৩৮. নারী ও পুরুষকে এক গাড়ির দুটি চাকার সঙ্গে তুলনা করেছেন কে?

ক. নূরজাহান বেগম

খ. বেগম রোকেয়া

গ. সেলিনা হোসেন

ঘ. সুফিয়া কামাল

৩৯. বাংলাদেশে মোট জনসংখ্যার কত অংশ নারী?

ক. অর্ধেক খ. এক-তৃতীয়াংশ

গ. এক-চতুর্থাংশ ঘ. এক-পঞ্চমাংশ

৪০. ভালো ছাত্রী হয়েও অনেক সময় মেয়েরা পড়ালেখার সুযোগ পায় না কেন?

ক. পড়ালেখার আগ্রহ না থাকার কারণে

খ. কম বয়সে বিয়ে হওয়ার জন্য

গ. অর্থের অভাবে

ঘ. শিক্ষাপ্রতিষ্ঠানের অভাবে

সঠিক উত্তর

অধ্যায় ৯: ৩১.ক ৩২.গ ৩৩.ক ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.খ ৩৯.ক ৪০.খ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)