এইচএসসি ২০২২ - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৫ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) 8 October

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৫

১১. কর্মিসংস্থান প্রক্রিয়ার সঠিক ক্রম কোনটি?

ক. নির্বাচন→সংগ্রহ→নিয়োগ→উন্নয়ন

খ. সংগ্রহ→নির্বাচন→নিয়োগ→উন্নয়ন

গ. নিয়োগ→সংগ্রহ→নির্বাচন→উন্নয়ন

ঘ. সংগ্রহ→নিয়োগ→নির্বাচন→উন্নয়ন

১২. স্বল্পকালীন বিশেষ প্রয়োজনে কর্মী সংগ্রহের উত্তম উৎস কোনটি?

ক. আউটসোর্সিং

খ. বিজ্ঞাপন

গ. কর্মী বিনিয়োগ কেন্দ্র

ঘ. জব ফেয়ার

১৩. কর্মী নির্বাচনপ্রক্রিয়াকে ঋণাত্মক ধারণা বলার কারণ কী?

ক. উপযুক্ত ব্যক্তিকে রেখে বাকিদের বাদ দেওয়া

খ. এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক খরচ বাড়ে

গ. এটি অপেক্ষাকৃত অধিক সময় নেয়

ঘ. এর মাধ্যমে প্রতিষ্ঠানের দায়বদ্ধতার সৃষ্টি হয়

১৪. নিচের কোনটি চাকরিপ্রার্থীর রুচি, অভ্যাস ও পছন্দ-অপছন্দ জানার মাধ্যম?

ক. ব্যক্তিত্ব পরীক্ষা

খ. প্রবণতা পরীক্ষা

গ. দক্ষতা পরীক্ষা

ঘ. বুদ্ধিমত্তা পরীক্ষা

১৫. নিচের কোনটি কাজের বাইরে প্রশিক্ষণপদ্ধতির অন্তর্ভুক্ত?

ক. পর্যবেক্ষণ

খ. পদ আবর্তন

গ. পরিচিতিমূলক পদ্ধতি

ঘ. কর্মশালাপদ্ধতি

১৬. প্রশিক্ষণ প্রদানের ফলে—

i. প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়ে

ii. কর্মীদের দক্ষতা বাড়ে

iii. ব্যয় ও দুর্ঘটনা হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. মানবসম্পদ ব্যবস্থাপনা বলতে বোঝায়—

i. প্রশিক্ষণ ও উন্নয়ন

ii. কর্মী সংগ্রহ

iii. কর্মী মূল্যায়ন ও সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎসের অন্তর্গত—

i. বদলি ও পদাবনতি

ii. শ্রমিক সংঘের সুপারিশ

iii. কর্মরত কর্মীদের সুপারিশ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহের অসুবিধাসমূহ—

i. সময় ও ব্যয়সাপেক্ষ

ii. উপযুক্ত কর্মীর অভাব

iii. শ্রম অসন্তোষ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. জনাব রুহুল একজন দক্ষ মেশিন অপারেটর হতে চায়। তার জন্য প্রশিক্ষণের উত্তম পদ্ধতি হতে পারে—

i. পর্যবেক্ষণ পদ্ধতি

ii. শিক্ষানবিশ পদ্ধতি

iii. প্রবেশনা পদ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১১.খ ১২.ক ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ঘ ১৯.খ ২০.ক

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)