সংক্ষেপে জেনে রাখি - ত্বকতন্ত্র, গ্রামীণ বসতি, মহাকর্ষীয় বিভব, স্থায়ী মূল কণিকা

ত্বকতন্ত্র

দেহের বাইরের দিকে আচ্ছাদনকারী যে আবরণ থাকে তাকে ত্বক বলে। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থিযুক্ত এই ত্বক দেহকে আচ্ছাদন করে এবং বাইরের আঘাত ও জীবাণুর আক্রমণ থেকে দেহকে রক্ষা করে। এ ছাড়া দেহের জলীয় অংশকে দেহের ভেতর সংরক্ষণ করে।

গ্রামীণ বসতি

যে বসতির সংখ্যাগরিষ্ঠ অধিবাসী জীবিকা নির্বাহের জন্য প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বা কৃষির ওপর নির্ভরশীল, তাকে গ্রামীণ বসতি বলে।

মহাকর্ষীয় বিভব

কোনো বৃহৎ ভরের বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরের কোনো স্থান তথা অসীম দূরত্ব থেকে একক ভরের একটি বস্তুকে, ওই ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বিন্দুতে আনতে মহাকর্ষের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করতে হয়, তাকে ওই নির্দিষ্ট বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। এটি একটি স্কেলার রাশি।

স্থায়ী মূল কণিকা

সেসব মূল কণিকা সব পরমাণুতেই থাকে, তাদের স্থায়ী মূল কণিকা বলে। এরা হলো ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তবে হাইড্রোজেন একমাত্র মৌলিক পদার্থ, যার নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই। এ ছাড়া সব পরমাণুতেই স্থায়ী মূল কণিকা উপস্থিত থাকেন