সপ্তম শ্রেণির নতুন বই - বাংলা | অধ্যায় ২ : প্রমিত রূপ ও আঞ্চলিক বাক্য

সপ্তম শ্রেণির পড়াশোনা

আঞ্চলিক ভাষা

১। আঞ্চলিক বাক্য: বোঝলেন, এই দাড়ি তো বাংলার সক্কলে চেনে।

প্রমিত রূপ: বুঝলেন, এই দাড়ি তো বাংলার সবাই চেনে।

২। আঞ্চলিক বাক্য: ক্যান? মানুষ চাকা ঠেইলা তোলে—সেই ছবি।

প্রমিত রূপ: কেন? মানুষ চাকা ঠেলে তোলে—সেই ছবি।

৩। আঞ্চলিক বাক্য: ধরেন, আমাগো আঁকা।

প্রমিত রূপ: ধরুন, আমাদের আঁকা।

৪। আঞ্চলিক বাক্য: এই যে আমার বাবায়, তানি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তারে স্মরণ রাখছে কন?

প্রমিত রূপ: এই যে আমার বাবা, তিনি ছিলেন এত বড় আর্টিস্ট, কে তাঁকে স্মরণ রেখেছে বলুন?

৫। আঞ্চলিক বাক্য: ক্যান দেহেন নাই—ওই যে উপরে চাইয়া দেহেন—সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুইডা ছবি।‌ হেরে তো মধ্যে বা নিচে রাহন যায় না।

প্রমিত রূপ: কেন দেখেননি—ওই যে উপরে চেয়ে দেখেন—সবার উপরেই তো বঙ্গবন্ধুর দুটি ছবি। তাঁকে তো মধ্যে বা নিচে রাখা যায় না।

জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা