প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ | গণিত (৬)

গণিত বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ১৫ নম্বরের ১৫ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, এবং একেকটি ৫ নম্বর করে দুটি সমস্যা সমাধামূলক প্রশ্ন থাকবে। সর্বমোট ২৫ নম্বর থাকবে গণিত থেকে।

বহুনির্বাচনি প্রশ্ন

১. কোনো দৌড় প্রতিযোগিতার পথের এক চক্র সমান ৮০০ মিটার হলে ৫ চক্র সমান কত মিটার হবে?

ক. ৫০০ মিটার খ. ১০০০ মিটার

গ. ২২০০ মিটার ঘ. ৪০০০ মিটার

২. ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত হলে, মোট কতজন অনুপস্থিত?

ক. ২১ জন খ. ২৪ জন

গ. ২৫ জন ঘ. ২৭ জন

৩. ১২টি কলার দাম ৩৬ টাকা হলে ১৫ টাকায় কয়টি কলা পাওয়া যাবে?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

৪. একটি পানির ট্যাংকে এক মিনিটে ২ লিটার পানি জমা হলে ১০ মিনিটে কত লিটার পানি জমা হবে?

ক. ১৫ লিটার খ. ২০ লিটার

গ. ২৫ লিটার ঘ. ৩০ লিটার

৫. একটি বাক্সে ২৫০টি প্যাকেট থাকলে ২টি বাক্সে কতটি প্যাকেট থাকবে?

ক. ২৫০টি খ. ৩২০টি

গ. ৫০০টি ঘ. ৬২০টি

সঠিক উত্তর: ১. ঘ ২. খ ৩.ক ৪.খ ৫.গ

সমস্যা সমাধানমূলক প্রশ্ন

১. প্রশ্ন: এক ব্যক্তি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে ১৬: ৩০ টায় ওঠেন এবং ২১: ৪৫ টায় চট্টগ্রামে পৌঁছান।

ক. চট্টগ্রাম পৌঁছানোর সময়কে ১২ ঘণ্টা সময়সূচিতে প্রকাশ করো।

খ. চট্টগ্রাম পৌঁছাতে ঐ ব্যক্তির কত মিনিট লেগেছিল?

সমাধান:

ক.

চট্টগ্রাম পৌঁছানোর সময় ২১: ৪৫

সুতরাং, ১২ ঘণ্টা সময়সূচিতে হবে

(২১:৪৫ - ১২:০০) মিনিট

= রাত ৯:৪৫ মিনিট

উত্তর: ঐ ব্যক্তি ১২ ঘণ্টা সময়সূচি অনুযায়ী রাত ৯:৪৫ মিনিটে চট্টগ্রামে পৌঁছান।

খ.

ঐ ব্যক্তির চট্টগ্রামে পৌঁছাতে সময় লেগেছে:

২১ ঘণ্টা ৪৫ মিনিট - ১৬ ঘণ্টা ৩০ মিনিট

= ৫ ঘণ্টা ১৫ মিনিট

এখন, ৫ ঘণ্টা ১৫ মিনিট

= (৫×৬০) মিনিট + ১৫ মিনিট

[যেহেতু ১ ঘণ্টা = ৬০ মিনিট]

= ৩০০ মিনিট + ১৫ মিনিট

= ৩১৫ মিনিট

উত্তর: চট্টগ্রাম পৌঁছাতে ঐ ব্যক্তির ৩১৫ মিনিট সময় লেগেছিল।

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা