৩১. মানুষের রক্তে কত ভাগ LDL থাকে?
ক. ৪৫% খ. ৬০%
গ. ৬৫% ঘ. ৭০%
৩২. পিত্তথলির পাথর মূলত কোনটির জমাট রূপ?
ক. খাদ্যকণা খ. খাদ্যের অজৈব অংশ
গ. কোলেস্টেরল ঘ. অপাচ্য খাদ্য
৩৩. কোলেস্টেরল তৈরি করে—
i. পিত্ত
ii. ভিটামিন
iii. শর্করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সালাম সাহেব হঠাৎ বুকের মাঝখানে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। ব্যথা বাঁ দিক থেকে শুরু হয়ে সারা বুকে ছড়িয়ে পড়ে। তাঁর স্ত্রী তাঁকে অ্যান্টাসিড ওষুধ খাওয়ালেও ব্যথা কমে না। সালাম সাহেব অনবরত ঘামতে থাকেন।
৩৪. সালাম সাহেবের কী হয়েছে?
ক. উচ্চ রক্তচাপ
খ. লিউকেমিয়া
গ. করোনারি থ্রম্বোসিস
ঘ. বাতজ্বর
৩৫. সালাম সাহেবের জন্য প্রযোজ্য—
i. নিয়মিত ব্যায়াম করা
ii. ভাজা খাবার খাওয়া
iii. কাঁচা ফল বেশি খাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৬. উদ্ভিদের রস উত্তোলনের সঙ্গে জড়িত কোনটি?
ক. জাইলেম ভেনেল খ. জাইলেম ফাইবার
গ. সঙ্গীকোষ ঘ. সিভনল
৩৭. ব্যাপনের ক্ষেত্রে—
i. তাপমাত্রা বাড়ালে ব্যাপক হার বাড়ে
ii. বায়ুমণ্ডলের চাপ বাড়লে ব্যাপন
হার কমে
iii. মাধ্যমের ঘনত্ব বেশি হলে ব্যাপন হার কম হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অনুচ্ছেদটি পড়ে ৩৮ ও ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।
স্বপ্না পড়ার ঘরে অ্যারোসল স্প্রে করার পর পাশের ঘর থেকে তার মা গন্ধ পেয়ে দরজা বন্ধ করতে বললেন।
৩৮. কোন প্রক্রিয়ায় মা গন্ধ পেলেন?
ক. ব্যাপন খ. অভিস্রবণ
গ. প্রস্বেদন ঘ. ইমবাইবিশন
৩৯. অভিস্রবণের জন্য প্রয়োজন—
i. দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ
ii. একটি বৈষম্যভেদ্য ঝিল্লি
iii. একটি অভেদ্য ঝিল্লি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. উদ্ভিদ মূলরোমের সাহায্যে পানি শোষণ করে কোন প্রক্রিয়ায়?
ক. শ্বসন খ. ব্যাপন
গ. অভিস্রবণ ঘ. ইমবাইবিশন
সঠিক উত্তর
অধ্যায় ৬: ৩১.ঘ ৩২.গ ৩৩.গ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ক ৪০.গ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা