নবম শ্রেণি - পদার্থবিজ্ঞান | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

৪১. মুক্তভাবে পড়ন্ত বস্তু 6 সেকেন্ডে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে?

ক. 8 খ. 18

গ. 24 ঘ. 36

৪২. একটি বস্তুকে 180ms-1 বেগে ওপরের দিকে নিক্ষেপ করা হলো। 10s পরে বেগ কত ms-1 হবে।

ক. 9.8 খ. 19.6

গ. 82 ঘ. 1960

৪৩. এই মহাবিশ্বে সকল—

i. গতিই আপেক্ষিক

ii. স্থিতিই আপেক্ষিক

iii. গতিই পরম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের তথ্যের আলোকে ৪৪ ও ৪৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একটি বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করার 20s পরে ভূমিতে ফিরে এল।

৪৪. বস্তুটির নিক্ষেপের সময় বেগ কত ms-1 ছিল?

ক. 4.9 খ. 9.8

গ. 98 ঘ. 196

৪৫. বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল?

ক. 49m খ. 122.5m

গ. 490m ঘ. 980

৪৬. সরণ—

i. ভেক্টর রাশি

ii. বস্তুর গতিপথের ওপর নির্ভর করে

iii. এর মাত্রা দৈর্ঘ্যের মাত্রার সমান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. কোনো কিছুর অবস্থান নির্দেশ করার জন্য একটি বিন্দুকে স্থির করে নিতে হয়। এই বিন্দুকে কী বলে?

ক. আপেক্ষিক বিন্দু

খ. পরম বিন্দু

গ. মূল বিন্দু

ঘ. কেন্দ্র

৪৮. প্যারাসুটের সাহায্যে বিমান থেকে আরোহীরা নিরাপদে নামতে পারেন কীভাবে?

ক. অভিকর্ষের প্রভাবে

খ. মহাকর্ষের প্রভাবে

গ. বায়ুর বাধাকে কাজে লাগিয়ে

ঘ. প্যারাসুটের গতির কারণে

৪৯. নিচের কোনটি ভেক্টর রাশি?

ক. তাপ খ. চাপ

গ. রোধ ঘ. ভরবেগ

৫০. একটা বস্তুর আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব হলো—

ক. দ্রুতি খ. সরণ

গ. বেগ ঘ. ত্বরণ

সঠিক উত্তর

অধ্যায় ২: ৪১.খ ৪২.গ ৪৩.ক ৪৪.গ ৪৫.গ ৪৬.খ ৪৭.গ ৪৮.গ ৪৯.ঘ ৫০.খ

রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা