
নবম শ্রেণির পড়াশোনা
৩১. মানুষের জীবনকে কিসের সঙ্গে তুলনা করা যায়?
ক. মই খ. দোতলা ঘর
গ. নিচু তলা ঘ. কারাগার
৩২. মোতাহের হোসেন চৌধুরীর মতে, মানুষের সত্তা কতটি?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
৩৩. মানবসত্তাকে মনুষ্যত্ব বলা গেলে জীবনসত্তার পরিপূরক কোনটি?
ক. জীবাত্মা খ. পরমাত্মা
গ. প্রাণিত্ব ঘ. মানবাত্মা
৩৪. কোনটি আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে?
ক. মনুষ্যত্ব খ. বুদ্ধি
গ. শিক্ষা ঘ. অর্থ
৩৫. প্রাবন্ধিক শিক্ষার প্রয়োজনীয় দিক বলেছেন কোনটিকে?
ক. অন্ন-বস্ত্রের সমাধান
খ. জ্ঞান পরিবেশন
গ. মূল্যবোধ অর্জন
ঘ. বুদ্ধির স্বাধীনতা
৩৬. শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়?
ক. মনুষ্যত্বলোকে খ. জ্ঞানলোকে
গ. আনন্দলোকে ঘ. দিব্যলোকে
৩৭. অর্থচিন্তা আমাদের কী করে?
ক. মুক্তির আনন্দ দেয়
খ. আত্মিক শক্তি জোগায়
গ. সারাক্ষণ অর্থ জোগায়
ঘ. সারাক্ষণ ব্যস্ত রাখে
৩৮. যেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না, সেখানে কী নেই?
ক. জ্ঞান খ. শিক্ষা
গ. মনুষ্যত্ব ঘ. মুক্তি
৩৯. ‘অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়ে মুক্তি বড়’— এটি মানুষের কিসের পরিচয়?
ক. মনুষ্যত্বের খ. মুক্তির
গ. শিক্ষার ঘ. সাফল্যের
৪০. ‘চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা, যেখানে নেই’—সেখানে কী নেই?
ক. শান্তি খ. মুক্তি
গ. মনুষ্যত্ব ঘ. শিক্ষা
সঠিক উত্তর
শিক্ষা ও মনুষ্যত্ব: ৩১.খ ৩২.খ ৩৩.গ ৩৪.গ ৩৫.ক ৩৬.ক ৩৭.ঘ ৩৮.গ ৩৯.ক ৪০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা