সপ্তম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৯ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৯

২১. কোন প্রতিষ্ঠানটি প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা, অনুদানসহ বিনা মূল্যে ঋণ প্রদান করে থাকে?

ক. প্রবীণহিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান

খ. ঝরাপাতা

গ. মা ও শিশু স্বাস্থ্য সমিতি

ঘ. বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি

২২. বয়স্ক ভাতা পাওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হবে?

ক. ৫৬ বছর খ. ৫৭ বছর

গ. ৫৮ বছর ঘ. ৫৯ বছর

২৩. বর্তমানে বয়স্ক ভাতার মাসিক হার কত?

ক. ১০০ টাকা খ. ২০০ টাকা

গ. ৩০০ টাকা ঘ. ৪০০ টাকা

২৪. প্রবীণদের অসম্মান করার কারণ হলো—

i. মূল্যেবোধ বিপর্যয়

ii. বিদেশি সংস্কৃতির প্রভাব

iii. নৈতিক শিক্ষার অভাব

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

২৫. কাদের পরিবারের বোঝা বলে গণ্য করা হয়?

ক. শিশুদের খ. নারীদের

গ. বৃদ্ধদের ঘ. পুরুষদের

২৬. পরিবার ও সমাজে প্রবীণদের কোণঠাসা অবস্থা তাদের মধ্যে কীসের জন্ম দেয়?

ক. নিঃসঙ্গতা খ. দুর্বলতা

গ. হীনম্মন্যতা ঘ. পক্ষপাতিত্ব

২৭. কোন অবস্থায় প্রবীণ বাবা-মার ভরণ-পোষণ করা সন্তানের জন্য কঠিন হয়ে পড়ে?

ক. উচ্চাভিলাষ থাকলে

খ. অসুস্থ হলে

গ. কর্মব্যস্ত থাকলে

ঘ. রোজগারের অভাবে

২৮. প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানটি ঢাকার কোথায় অবস্থিত?

ক. শেরে বাংলা নগরে

খ. মিরপুরে

গ. শাহবাগে

ঘ. পান্থপথে

২৯. বয়স্ক ভাতা পাওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হবে?

ক. ৫৬ বছর খ. ৫৭ বছর

গ. ৫৮ বছর ঘ. ৫৯ বছর

৩০. প্রতি ১০ জনের মধ্যে কতজন মহিলা বয়স্ক ভাতার আওতায় হবেন?

ক. ৩ জন খ. ৪ জন

গ. ৫ জন ঘ. ৬ জন

সঠিক উত্তর

অধ্যায় ৯: ২১.ঘ ২২.খ ২৩.ক ২৪.ঘ ২৫.গ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.গ

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)