ক্যাডেট কলেজে ভর্তি - বাংলা (৬)

২০২২ সালে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা: ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত।

পরীক্ষার বিষয় ও নম্বর: গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০, এবং সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

১. প্রশ্ন: শূন্যস্থান পূরণ করোঃ

১. বাংলা বাক্য গঠনের সূত্র: কর্তা +_____ = ক্রিয়া।

২. বাক্যের সঙ্গে দুজনের সম্পর্ক রয়েছে:

বক্তা_____।

৩. কৃৎপ্রত্যয় বসে _____ শেষে।

৪. তদ্বিত প্রত্যয় বসে_____ পরে।

৫. ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে_____ ।

৬. উপসর্গ বসে _____ আগে।

৭. অর্থের দিক থেকে মিল আছে এমন দুই বা ততোধিক শব্দ মিলে একটি শব্দ হওয়ার প্রক্রিয়াকে _____ বলে।

৮._____ পরিবর্তে ব্যবহৃত হয় সর্বনাম।

৯. এখন সর্বত্র মানা হচ্ছে_____ বানানরীতি।

১০. অভিধানে শব্দ সাজানোকে বলা হয় _____ ।

১১. পদ গঠনের সূত্র: পদ=শব্দ+_____ ।

উত্তর: ১. কর্ম, ২. শ্রোতা, ৩. ক্রিয়ামূলের, ৪. শব্দের, ৫. বিভক্তি, ৬. বিভক্তির, ৭.সমাস, ৮. বিশেষ্যের, ৯. বাংলা একাডেমির, ১০. ভুক্তি, ১১. বিভক্তি।

সংক্ষিপ্ত প্রশ্ন :

২. প্রশ্ন: একটি সার্থক বাক্য গঠনে কী কী শর্ত থাকতে হয়?

উত্তর: আসত্তি, যোগ্যতা ও আকাঙ্ক্ষা

৩. প্রশ্ন: প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাক্য কোন গুণটি হারায়?

উত্তর: যোগ্যতা

৪. প্রশ্ন: ভাষা বিচারে একটা বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক?

উত্তর: ৩টি

৫. প্রশ্ন: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?

উত্তর: আসত্তি

৬. প্রশ্ন: বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

উত্তর: বিধেয়

৭. প্রশ্ন: বিভিন্ন পদ পরস্পর অর্থপূর্ণভাবে সাজিয়ে কী তৈরি হয়?

উত্তর: বাক্য

৮. প্রশ্ন: বাক্যের ক্ষুদ্রতম অংশ কী?

উত্তর: শব্দ

৯. প্রশ্ন: বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে কী বলে?

উত্তর: উদ্দেশ্য

১০. প্রশ্ন: বিভিন্ন পদ পরস্পর অর্থপূর্ণভাবে সাজিয়ে কী তৈরি হয়?

উত্তর: বাক্য

খন্দকার আতিক, শিক্ষক, উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা