প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - বাংলা (৫)

বাংলা বিষয়ে পুরো পাঠ্যবই থেকে ৭ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে এবং দুটি অনুচ্ছেদ থেকে ৮ টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে(৮+৭)=১৫।এবং একটি রচনামূলক প্রশ্ন থাকবে যার নম্বর ১০। বাংলায় মোট ২৫ নম্বর

বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ করোঃ

১. প্রশ্ন: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হইয়াছে।

উত্তর: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হয়েছে।

২. প্রশ্ন: জল কোথায় পাইতে পারি?

উত্তর: জল কোথায় পেতে পারি?

৩. প্রশ্ন: মানুষ ঘাসফুল পিষিয়া ফেলিতেছে।

উত্তর: মানুষ ঘাসফুল পিষে ফেলছে।

৪. প্রশ্ন: ফুল ছিঁড়িয়া ফেলিতেছে।

উত্তর: ফুল ছিঁড়ে ফেলছে।

৫. প্রশ্ন: নদীর অন্যদিকে বিশাল চর পড়িতেছে।

উত্তর: নদীর অন্যদিকে বিশাল চর পড়ছে।

৬. প্রশ্ন: দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে।

উত্তর: দেখলাম আমি দাঁড়িয়ে তফাতে।

বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লেখো:

১. প্রশ্ন: একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই বাংলাদেশের গৌরব সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক

উত্তর: একই দেশ, অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু, আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক।

২. প্রশ্ন: বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চাই সবার মুখে এক কথা

উত্তর: বনের কারো মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই, সবার মুখে এক কথা।

৩. প্রশ্ন: বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম এই বাঘ থাকে সুন্দরবনে এ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ংকর এর চালচলনও রাজার মতো

উত্তর: বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়েল বেঙ্গল টাইগার বা রাজকীয় বাঘের নাম। এই বাঘ থাকে সুন্দরবনে। এ বাঘ দেখতে যেমন সুন্দর, তেমনি আবার ভয়ংকর। এর চালচলনও রাজার মতো।

৪. প্রশ্ন: একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে

উত্তর: একসময় সুন্দরবনে ছিল চিতাবাঘ ও ওলবাঘ। কিন্তু এখন আর এসব বাঘ দেখা যায় না। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। এ বাঘকে বিলুপ্তির হাত থেকে আমাদের বাঁচাতে হবে।

খন্দকার আতিক, শিক্ষক, মউইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা