দশম শ্রেণি - বাংলা ২য় পত্র | ধ্বনিতত্ত্ব : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

দশম শ্রেণির পড়াশোনা

ধ্বনিতত্ত্ব

২১. পাশাপাশি দুটো স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়—এরূপ স্বরধ্বনিকে কী বলে?

ক. মৌলিক স্বর খ. যৌগিক স্বর

গ. সাধিত স্বর ঘ. অল্প স্বর

২২. বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?

ক. ১১টি খ. ২৫টি

গ. ৪০টি ঘ. ৫০টি

২৩. উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ-কে কী ধ্বনি বলা হয়?

ক. সম্মুখ ধ্বনি খ. পশ্চাৎ ধ্বনি

গ. স্বরধ্বনি ঘ. কেন্দ্রীয় স্বরধ্বনি

২৪. সংবৃত উচ্চারণকে কোনটি বলা হয়?

ক. বিবৃত খ. অস্বাভাবিক

গ. অপ্রকৃত ঘ. স্বাভাবিক

২৫. জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী?

ক. মূর্ধন্য ধ্বনি খ. দন্ত্য ধ্বনি

গ. কণ্ঠ্য ধ্বনি ঘ. তালব্য ধ্বনি

২৬. যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে, তাকে কী ধ্বনি বলা হয়?

ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি

গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. অল্পপ্রাণ ধ্বনি

২৭. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?

ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অঘোষ ধ্বনি

গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি

২৮. কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?

ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি

গ. অল্পপ্রাণ ধ্বনি ঘ. মহাপ্রাণ ধ্বনি

২৯. যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে কী বলে?

ক. ঘোষধ্বনি খ. অঘোষ ধ্বনি

গ. উষ্ম ধ্বনি ঘ. পার্শ্ব ধ্বনি

৩০. ক, খ, চ, ছ—এগুলো কী ধ্বনি?

ক. অল্পপ্রাণ খ. মহাপ্রাণ

গ. ঘোষ ঘ. অঘোষ

সঠিক উত্তর

ধ্বনিতত্ত্ব: ২১.খ ২২.খ ২৩.ঘ ২৪.ঘ ২৫.গ ২৬.ঘ ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)