অষ্টম শ্রেণি – তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৩১. স্প্রেডশিট প্রোগ্রামের আইকন দেখতে কিসের মতো?

ক. W খ. X

গ. Q ঘ. A

৩২. কম্পিউটারের ডেস্কটপ পরিবেশকে কী বলে?

ক. উইন্ডো খ. হোমপেজ

গ. স্প্রেডশিট ঘ. সফটওয়্যার

৩৩. যেসব বাটন বেশি ব্যবহৃত হয়, সেগুলো কোথায় থাকে?

ক. হোমপেজে

খ. কুইক অ্যাকসেস টুলবারে

গ. ফর্মুলা বারে

ঘ. রিবনে

৩৪. স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে নিচের কোনটি নিয়ে কাজ করা যায়?

ক. অনেক পরিমাণ উপাত্ত

খ. অনেক পরিমাণ ফর্মুলা

গ. অনেক পরিমাণ সেল

ঘ. অনেক পরিমাণ কলাম

৩৫. এমএস-এক্সেল উইন্ডোর একেবারে ওপরে ওয়ার্কবুকের শিরোনাম লেখা থাকে, তাকে কী বলে?

ক. মেনু বার খ. কমান্ড লিস্ট

গ. রিবন ঘ. টাইটেল বার

৩৬. এমএস-এক্সেল উইন্ডোর ওপরের বাঁ দিকে কোনায় কোন বাটন থাকে?

ক. অফিস বাটন খ. মেনু

গ. রিবন ঘ. স্ট্যাটাস বার

৩৭. কুইক অ্যাকসেস টুলবারের অবস্থান কোথায়?

ক. অফিস বাটনের পাশে

খ. অফিস বাটনের নিচে

গ. স্ট্যাটাস বারের পাশে

ঘ. মেনু বারের পাশে

৩৮. নতুন এক্সেল ওয়ার্কবুক খোলা হয় কোন বাটনের সাহায্যে?

ক. উইন্ডো খ. অফিস বাটন

গ. ওপেন বাটন ঘ. রিবন

৩৯. টাইটেলবার এক্সেল উইন্ডোর কোথায় থাকে?

ক. বাঁ পাশে খ. ডান পাশে

গ. সবার ওপরে ঘ. নিচে

৪০. কন্ট্রোল বক্স কোথায় থাকে?

ক. মেনু বারে খ. কমান্ড লিস্টে

গ. টাইটেল বারে ঘ. ফর্মুলা বারে

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৩১.খ ৩২.খ ৩৩.খ ৩৪.ক ৩৫.ঘ ৩৬.ক ৩৭.ক ৩৮.খ ৩৯.গ ৪০.গ

প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)