গণিত ভাইয়ার প্রশ্ন: পর্ব ১৮

গণিত ভাইয়া প্রথম আলো গণিত ইশকুলের একটি জনপ্রিয় ক্যারেক্টার। গণিত ভাইয়া তোমাদের গণিতকে আনন্দের সঙ্গে শেখাতে সহায়তা করবে।

তোমাদের কাছে গণিত ভাইয়ার আজকের প্রশ্ন:

বিশ্বকাপ ফুটবল ২০৫০-এ দ্বিতীয় পর্বের খেলায় বাংলাদেশ, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ফ্রান্স ও ব্রাজিল - এই ৬টি দল মোট ১৫টি ম্যাচ খেলবে। যদি একদিনে ২টি-র বেশি ম্যাচ অনুষ্ঠিত হতে না পারে, তাহলে সবচেয়ে কম কত দিনের মধ্যেই দ্বিতীয় পর্বের খেলা শেষ করা সম্ভব?

গণিত ইশকুলের ফেসবুক পেজে পোস্টের মন্তব্যে ঘরে তোমাদের উত্তরটি জানিয়ে দাও।

ফেসবুক পেজের লিংক https://www.facebook.com/PA.GonitIshkul

গণিত ভাইয়া সিরিজের প্রশ্নগুলোর সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের জন্য প্রতি মাসে গণিত ভাইয়ার পক্ষ থেকে রয়েছে বিশেষ পুরষ্কার।