সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৬ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৬

১. লোহা ভাঙলে নিচের কোনটি পাওয়া যাবে?

ক. লৌহ পরমাণু খ. কপার পরমাণু

গ. তামার অণু ঘ. জিংক পরমাণু

২. খাওয়ার লবণের রাসায়নিক নাম কী?

ক. সোডিয়াম হাইড্রো–অক্সাইড

খ. সোডিয়াম ক্লোরেড

গ. সোডিয়াম নাইট্রেট

ঘ. সোডিয়াম ক্লোরাইড

৩. লোহার সঙ্গে কিসের বিক্রিয়ায় মরিচা তৈরি হয়?

ক. অক্সিজেন খ. কার্বন

গ. হাইড্রোজেন ঘ. ক্যালসিয়াম

৪. কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে নিচের কোনটি গঠিত?

ক. লবণ খ. চিনি

গ. চক ঘ. কয়লা

৫. লবণ কোন ধরনের পদার্থ?

ক. মিশ্র খ. যৌগিক

গ. মৌলিক ঘ. গ্যাসীয়

৬. কোনটি মৌলিক পদার্থ?

ক. লোহা খ. কয়লা

গ. তেল ঘ. দুধ

৭. মাত্র একটি উপাদান দিয়ে তৈরি কোনটি?

ক. লোহা খ. পানি

গ. বাতাস ঘ. লবণ

৮. মরিচার বর্ণ কোনটি?

ক. ধূসর কালচে খ. নীলাভ সবুজ

গ. লালচে বাদামি ঘ. কালচে বাদামি

৯. মরিচার রাসায়নিক নাম কোনটি?

ক. আয়রন হাইড্রো–অক্সাইড

খ. আয়রন ক্লোরাইড

গ. আর্দ্র আয়রন অক্সাইড

ঘ. শুষ্ক আয়রন অক্সাইড

১০. কোনটি মিশ্র পদার্থ?

ক. বায়ু খ. পানি

গ. লোহা ঘ. কপার

সঠিক উত্তর

অধ্যায় ৬: ১.ক ২.ঘ ৩.ক ৪.খ ৫.খ ৬.ক ৭.ক ৮.গ ৯.গ ১০.ক

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা