সংক্ষেপে জেনে রাখি - আন্তর্জাতিক আইন, ম্যানগ্রোভ বন, সংগঠন ও সংগঠক, সঞ্চয়

আন্তর্জাতিক আইন

এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের সম্পর্ক রক্ষার জন্য যে আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয়, তাকে আন্তর্জাতিক আইন বলে। বিভিন্ন রাষ্ট্র পরস্পরের সঙ্গে কেমন আচরণ করবে, এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে কেমন ব্যবহার করবে, কীভাবে আন্তর্জাতিক সমস্যা।

ম্যানগ্রোভ বন

ম্যানগ্রোভ বন হচ্ছে সমুদ্র-উপকূলবর্তী বিশেষ ধরনের বন, যেখানে জোয়ারের সময় পানি ওঠে এবং ভাটার সময় নেমে যায়। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় অবস্থিত সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন। ছয় হাজার বর্গকিলোমিটার আয়তনের এ ম্যানগ্রোভ বন ইউনেসকো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত।

সংগঠন ও সংগঠক

সংগঠনকে বলা হয় সমন্বয়কারী। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনাও বলা হয়। এ কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন, তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে।

সঞ্চয়

মানুষ আয় করে ভোগ করার জন্য। কিন্তু ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। ভবিষ্যতের জন্য আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়।