প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ - গণিত (৯)

সঠিক উত্তরে টিক (√) চিহ্ন দাও

১. ৩টি সংখ্যার গড় ১৫ এবং ২টি সংখ্যার গড় ২৫ হলে, ওই ৫টি সংখ্যার গড় কত?

ক. ১২ খ. ১৭

গ. ১৯ ঘ. ২৫

২. একটি সংখ্যার ১৩% সমান ৬৫ হলে, সংখ্যাটি কত?

ক. ১০০ খ. ২০০

গ. ৩০০ ঘ. ৫০০

৩. ১২% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়?

ক. ১/২৫ খ. ২/২৫

গ. ৩/২৫ ঘ. ৪/২৫

৪. মান নির্ণয় করো: ৬০ টাকার ২৫% কত হবে?

ক. ১০ টাকা খ. ১৫ টাকা

গ. ১৮ টাকা ঘ. ২০ টাকা

৫. অধিবর্ষে কত দিনে এক বছর হবে?

ক. ৩৬০ খ. ৩৬৪

গ. ৩৬৫ ঘ. ৩৬৬

৬. ৮৮৮ ঘণ্টায় কত দিন হয়?

ক. ৩০ খ. ৩৫

গ. ৩৭ ঘ. ৪০

৭. কোন সংখ্যা থেকে ৬ বিয়োগ করলে ৬ হয়। সংখ্যাটি কত?

ক. ১০ খ. ১২

গ. ১৮ ঘ. ২৪

৮. ৩ ক +২=১৪ হলে, ক–এর মান কত?

ক. ১০ খ. ১২

গ. ৬ ঘ. ৮

৯. ০.০১৬ কে কত দিয়ে গুণ করলে গুণফল ৩২ হবে?

ক. ৫০০ খ. ১০০০

গ. ১৫০০ ঘ. ২০০০

সঠিক উত্তর

১.গ ২.ঘ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.গ ৭.খ ৮.খ ৯.ঘ

রণজিৎ কুমার শীল, সিনিয়র শিক্ষক, ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা