আকাশ পর্যবেক্ষণ শিশুশিক্ষার্থীদের ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং গ্রিন বাড নার্সারি স্কুল, গোপীবাগের যৌথ উদ্যোগে টেলিস্কোপে আকাশ দেখবার ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। গতকাল শনিবার (৮ ফেব্রুয়ারি) গ্রিন বাড নার্সারি স্কুলের শিক্ষার্থী, গোপীবাগ এলাকার স্থানীয় মানুষসহ প্রায় ৩৪০ জন এই পর্যবেক্ষণ ক্যাম্পে অংশগ্রহণ করে। স্থানীয় শহীদ জিয়া খেলার মাঠে আয়োজিত ক্যাম্পে টেলিস্কোপে চাঁদ এবং বৃহস্পতি গ্রহ ও তার গ্যালিলিয়ান উপগ্রহগুলো দেখানো হয়।

সূর্যাস্তের আধা ঘণ্টা আগে থেকেই চাঁদকে আকাশের পূর্ব অংশে দেখা যাচ্ছিল। চাঁদ পর্যবেক্ষণ করতে করতে সন্ধ্যা নেমে আসে। মাথার ওপরে জেনিথ পজিশনে গ্রহরাজ বৃহস্পতিকে দেখা যায়। টেলিস্কোপে বৃহস্পতি গ্রহ এবং তার চারটি গ্যালিলিয়ান উপগ্রহগুলো দেখে শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি