আগস্ট মাসের ‘মজাদার গণিত’ বিজয়ীর নাম ঘোষণা

মেধার ধার আর চমৎকার সব গাণিতিক ব্যাখ্যার লড়াইয়ে আগস্ট মাসজুড়ে যারা মাত করে রেখেছিল ‘মজাদার গণিত’ সেগমেন্ট—তাদের মধ্যে সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। ইসরাত জাহান সাথী, রিমন আহসান, সুদীপ্ত রায়, সাকিব আল ফারহান ও নানজিব ফাহিম—আগস্ট ২০২৬ বিজয়ী।

গণিত ভাইয়ার প্রতিটি কঠিন ও মজাদার প্রশ্নের সঠিক ও যুক্তিনির্ভর উত্তর দিয়ে আগস্ট মাসের সেরা উত্তরদাতা হিসেবে নির্বাচিতদের প্রথম আলো গণিত ইশকুল-এর পক্ষ থেকে অনেক অভিনন্দন!

বিজয়ীদের খুব জলদিই প্রথম আলো গণিত ইশকুলের পক্ষ থেকে যোগাযোগ করে পৌঁছে দেওয়া হবে আকর্ষণীয় উপহার!

আর যারা এবার বিজয়ী হতে পারোনি, একদম মন খারাপ নয়! সেপ্টেম্বরের নতুন নতুন প্রশ্ন নিয়ে শিগগিরই হাজির হচ্ছেন গণিত ভাইয়া। চোখ রাখো গণিত ইশকুলের পেজে, পরের মাসের সেরা বিজয়ী হতে পারো তুমিও!

গণিত ইশকুল ফেসবুক পেজ লিংক