অগোছালো জীবন

পরিচালক হিসেবে বেশ গোছালো তিনি। পরিকল্পনামাফিক গুছিয়ে কাজ করতে ভালোবাসেন। কিন্তু নিজের জীবনে এর ঠিক উল্টোটা। ঘরদোর গোছানো, কাজকর্ম ঠিকঠাক সময়মতো করা—সবকিছুতেই চরমভাবে ব্যর্থ ড্রিউ ব্যারিমোর। আর এই সত্য কথাটা স্বীকার করেছেন অভিনেত্রী-পরিচালক ড্রিউ নিজেই, ‘আমি সত্যিই খুব অগোছালো। আমার ডেস্ক সব সময় লন্ডভন্ড হয়ে থাকে। কাজের সময় কোনো কিছুই জায়গামতো খুঁজে পাই না।’ ৩৫ বছর বয়সী ড্রিউ ২০০৯ সালে পরিচালনা করেছিলেন হুইপ ইট নামের একটি ছবি। এই মুহূর্তে তাঁর সামনের ছবির জন্য জুতসই চিত্রনাট্যের খোঁজে আছেন তিনি। ওয়েবসাইট।