অভিনয়ে সুজানা

লন্ডনপ্রবাসী শিল্পী সুজানা আনসারের প্রথম অ্যালবাম সুজানা আনসার উইথ খানসার এসেছে গত ঈদে। এবার তিনি অভিনয় করছেন টেলিছবিতে। নাম লাইফ পার্টনার। এটি পরিচালনা করেছেন মাহবুব আলম।সুজানা বলেন, ‘স্কুলে পড়ার সময় অনেক অভিনয় করেছি। লন্ডনের স্কুলে শেক্সপিয়রের একটি নাটকে অভিনয় করেছিলাম। তবে এবার টেলিছবিতে অভিনয় করছি শখের বশে।’জানা গেছে, শুধু টেলিছবিই নয়, রোববার থেকে সুজানা অভিনয় করছেন একটি মেগা ধারাবাহিক নাটকে। ইফতেখার ফাহমি পরিচালিত ধারাবাহিকটির নাম ফিফটি ফিফটি।সুজানা বলেন, ‘বাস্তবে আমি যেমন, নাটকেও চরিত্রটি তেমনই। আগামী কয়েক দিন কাজ করে লন্ডনে চলে যাব। ফিরে এসে আবার কাজ করব।’