চ্যানেল আইয়ে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক অরণ্য মঞ্জুরী। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, অর্ষা, শিরিন আলম, আবুল হায়াত প্রমুখ।ইভ টিজিংয়ের শিকার হয়ে মঞ্জুরী আশ্রয় নেয় অরণ্যের ওষুধের দোকানে। মঞ্জুরীকে নিজেদের বাড়ি নিয়ে যায় অরণ্য। ব্যাপারটি অরণ্যর মায়ের পছন্দ হয়নি। এদিকে মঞ্জুরী তার বাড়ি যেতে রাজি হয় না। কারণ, সে মামার বাসায় থাকে। মঞ্জুরীর এই পরিণতির জন্য নাকি তার মামা দায়ী। একসময় মঞ্জুরীকে ঘিরে অরণ্যর বাড়িতে উত্তেজনার সৃষ্টি হয়।