ভারতের ত্রিপুরার আগরতলায় দেবব্রত বিশ্বাস, হেমাঙ্গ বিশ্বাস, জ্যোতিরিন্দ্র মৈত্র, নিবারণ পণ্ডিত জন্মশতবর্ষের উৎসবে যোগ দিতে যাত্রা করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। আজ শনিবার ও আগামীকাল রোববার ত্রিপুরা সাংস্কৃতিক সমন্বয় কেন্দ্রের উদ্যোগে এই উৎসব হবে। এতে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা গণসংগীত এবং বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান ও লোকজ গান পরিবেশন করবেন।