আজকের অনুষ্ঠান

বাংলাদেশ শিল্পকলা একাডেমী ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) দ্বিবার্ষিক আন্তর্জাতিক উৎসব। সিএটির নাটক কমিউনিকেটর, জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। প্রাচ্যনাটের নাটক রাজা ও অন্যান্য, পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক প্রাচ্য, সন্ধ্যা সাতটায়।বেঙ্গল শিল্পালয় বেঙ্গল শিল্পালয় আয়োজন করেছে ‘প্রতিষ্ঠাবার্ষিকী প্রদর্শনী ১’। ১০ জন শিল্পীর এই প্রদর্শনীর শিরোনাম ‘সৃজনে ও শেকড়ে’। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মুর্শিদা আরজুর চিত্র ও স্থাপনা প্রদর্শনী ‘শুধুই পানি পান আর ধুলো গ্রহণ’। চলবে ২২ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।