বাংলাদেশ শিল্পকলা একাডেমী সুফিয়া কামাল জন্মশতবর্ষ উদ্যাপন। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। থিয়েটার স্কুলের নাটক মহারাজা। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। প্রাঙ্গণে মোরের নাটক দ্রোহ প্রেম নারী। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। বিসিক মিলনায়তন, উত্তরা রবীন্দ্র ও নজরুলজয়ন্তী উদ্যাপন এবং গুণীজন সংবর্ধনা। আয়োজন করেছে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। বিকেল পাঁচটায়।গ্যালারি কায়া কাজী রকিবের চিত্রকর্ম প্রদর্শনী ‘গ্লাস অ্যান্ড পেপার’। চলবে ২৪ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা।আলিয়ঁস ফ্রঁসেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও শান্তিনিকেতনের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী ‘টেগোর, দ্য ইউনিভার্সেল মেসেজ’। লা গ্যালারিতে, চলবে ২৫ জুন পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। নারী নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনী। আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। আজ বিকেল পাঁচটায় দ্য অ্যাসেন্ট (ইউএসএসআর), সন্ধ্যা সাতটায় টুয়েন্টি সেভেন মিসিং কিসেস (জর্জিয়া)।মধুমিতা প্রেক্ষাগৃহ মাটির ঠিকানা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত পৌনে নয়টায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা পৌনে দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সোয়া সাতটায়। রেসিডেন্ট এভিল: আফটার লাইফ, দুপুর সোয়া একটা, বেলা সোয়া তিনটা, বিকেল সোয়া পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়। সল্ট, দুপুর দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।