বাংলাদেশ শিল্পকলা একাডেমী ব্যতিক্রমের দুটি নাটক শ্রীমতীর স্বামীর কাছে শ্রীমানের মিথ্যা ভাষণ ও ফিরে দেখা। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। ঢাকা আর্ট সেন্টার দ্রাবিড় সৈকতের চিত্র প্রদর্শনী ‘প্রাকৃত সত্তায় রৌদ্র প্রসূন’। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। জয়নুল গ্যালারি, ঢাকা বিশ্ববিদ্যালয় গোপালচন্দ্র সাহার চিত্র প্রদর্শনী ‘আমি ও অন্তরাত্মার আমি’। আজ শেষ দিন। চলবে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।আলিয়ঁস ফ্রঁসেজ জেবুন নাহার নাঈমের চিত্র প্রদর্শনী ‘সময় অসময়ের গল্প’। লা গ্যালারিতে। চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। জার্মান সাংস্কৃতিক কেন্দ্র জার্মান নারী নির্মাতাদের চলচ্চিত্রের প্রদর্শনী। আয়োজন করেছে জহির রায়হান চলচ্চিত্র সংসদ। ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়।স্টার সিনেপ্লেক্স গেরিলা, বেলা ১১টা ২০ ও বিকেল পৌনে পাঁচটায়। মনের মানুষ, বেলা একটা ৩০ ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে। থর, সকাল ১০টা ৫০, বেলা একটা ১০, সাড়ে তিনটা, বিকেল পাঁচটা ৫০ ও রাত আটটা ১০ মিনিটে। ফাস্ট ফাইভ, বেলা ১১টা, দুইটা, বিকেল সাড়ে চারটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।