‘আর্টস প্রো’ এক বছর পূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌলভীবাজারে ‘আজি গানে গানে’ শীর্ষক সংগীতানুষ্ঠানের আয়োজন করে। এতে রাগরঙ সংগীত আকাদেমির শিল্পীরা একক ও সমবেত সংগীত পরিবেশন করেন।মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে সন্ধ্যা সাতটায় অনুষ্ঠান শুরু হয়। একে একে পরিবেশিত হয় সমবেত ও একক গান। এরপর একক গান পরিবেশন করেন সুমনা দত্ত, কুমার শানু শ্যাম ও রাগরঙ সংগীত আকাদেমির কর্ণধার শিল্পী রনি প্রেন্টিস রয়। তবলায় সংগত করেন কলকাতা থেকে আগত সৌমিত্র চট্টোপাধ্যায় এবং গিটার বাজান রণেন্দ্র মিত্র।