সংস্কৃতি সংবাদ

আজ উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী

লেখক সত্যেন সেন এবং সাহিত্যিক-সাংবাদিক রণেশ দাশগুপ্তসহ সে সময়কার কয়েকজন প্রগতিশীল অসাম্প্রদায়িক ভাবধারার মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শুরু হয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পথচলা। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে উদীচী পৌঁছেছে ৪৮তম বর্ষের দোরগোড়ায়। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে সংগঠনটি। উদীচীর পক্ষ থেকে সত্যেন সেনের ঘনিষ্ঠ সহকর্মী, সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য এবং সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ ইদুকে বিশেষ সম্মাননা দেওয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে বিকেল চারটায় শুরু হবে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানমালা।