আজ বৃহস্পতিবার চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এফডিসিতে প্রযোজক পরিবেশক সমিতির কার্যালয়ে ১৫৭ জন প্রযোজক ও পরিবেশক ভোট দেবেন। নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটির নেতৃত্ব দিচ্ছেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম, অপরটির সোহেল রানা ও ডিপজল। জানা গেছে, ভোটাররা আজ ২১ জন কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত করবেন। কার্যনির্বাহী পরিষদের সদস্যরা পরে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।