
অনুষ্ঠানে এবার আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় শিল্পী রাম কানাই দাশকে। তারকা জরিপ পুরস্কারের ছয়টি বিভাগ এবং টিভি-চলচ্চিত্রের আটটি সমালোচক পুরস্কারের ফাঁকে ফাঁকে শিল্পীরা মঞ্চে আসেন তাঁদের পরিবেশনা নিয়ে। প্রেমা ও তাঁর দল পরিবেশন করে নাচ। গানের সঙ্গে মঞ্চ মাতান শাকিব খান ও জয়া আহসান। চলচ্চিত্রের তিন দশকের জনপ্রিয় গানের সঙ্গে নাচ পরিবেশন করেন মাহি-বাপ্পী, শখ-নিশো ও মীম-আরিফিন শুভ। দেশের অস্থির সময়কে উপজীব্য করে তুষার খান, শামীম জামান, সাজু খাদেম, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, রুনা খান ও শামীম পরিবেশন করেন ‘গ্যাঞ্জাম স্টাইল’। চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত-বর্ষা মঞ্চে আসেন বেশ চমক দিয়ে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও রুমানা মালিক মুনমুন নাটকীয় কায়দায় এ অনুষ্ঠানটি উপস্থাপন করেন।