রাজধানীর সাতমসজিদ রোডের গ্যালারি টোয়েন্টি ওয়ানে আজ শুরু হচ্ছে শিল্পী শামীম সুব্রানার একক প্রদর্শনী। প্রদর্শনীর শিরোনাম ‘জীবনের কথা’। শামীম সুব্রানা এ প্রদর্শনী কক্ষের অন্যতম উদ্যোক্তা। এ প্রদর্শনীর বড় বিশেষত্ব হলো, ছবি বিক্রির পুরোপুরি অর্থ সাবাব মুরশিদ উন্নয়ন ফাউন্ডেশনকে দেওয়া হবে শিশুদের সহায়তার জন্য।
আজ বিকেল সাড়ে পাঁচটায় এ প্রদর্শনীটির উদ্বোধন করবেন চিত্রশিল্পী হাশেম খান, রফিকুন নবী, নিসার হোসেন এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।