নাটক, গান, প্রদর্শনী, চলচ্চিত্রবাংলাদেশ শিল্পকলা একাডেমী ষড়ৈশ্বর্য লাকী ইনাম নাট্যোত্সব। আয়োজন করেছে নাগরিক নাট্যাঙ্গন। আজকের নাটক প্রাগৈতিহাসিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন মাহমুদুল ইসলাম, নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। জাতীয় নাট্যশালায়, সন্ধ্যা সাতটায়। বাংলাদেশ থিয়েটারের নাটক সীমোরগ। লিখেছেন আসাদুল্লাহ ফারাজী, নির্দেশনা দিয়েছেন হুমায়ুন কবির। পরীক্ষণ থিয়েটার হলে, সন্ধ্যা সাতটায়। জিয়নকাঠির নাটক স্ত্রীর পত্র। একক অভিনয় করেছেন ফেরদৌসী আবেদীন। নির্দেশনা দিয়েছেন বিপ্লব বালা। স্টুডিও থিয়েটার হলে, সন্ধ্যা সাড়ে ছয়টা ও সাড়ে সাতটায়। ছায়ানট সংস্কৃতি-ভবন, ধানমন্ডিমাসিক শ্রোতার আসর। আজকের শিল্পী ইয়াসমীন মুশতারী এবং মির্জা বুশরা ফাতিমা। রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে, সন্ধ্যা সাতটায়।চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়শিল্পকর্ম প্রদর্শনী ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’। চলছে জয়নুল গ্যালারিতে। চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। বেঙ্গল আর্ট লাউঞ্জ, গুলশান এভিনিউরঞ্জিত দাসের চিত্র প্রদর্শনী। উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়।দৃক গ্যালারি, ধানমন্ডি ২৩ বছর পূর্তি উপলক্ষে দৃকের আলোকচিত্র প্রদর্শনী ‘ইনসাইডার, আউট সাইডার’। চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। জেসিব আরা সিদ্দিকীর চিত্র প্রদর্শনী ‘সেন্স অ্যান্ড সিম্পলিসিটি’। চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। জাতীয় জাদুঘর, শাহবাগইন্দো-বাংলা চলচ্চিত্র উত্সব। বেলা ১১টায় লাঠিয়াল। সাড়ে তিনটায় হীরক রাজার দেশে। সন্ধ্যা ছয়টায় সোনার কেল্লা।স্টার সিনেপ্লেক্স ঘেটুপুত্র কমলা, সকাল ১০টা ৫০, বেলা একটা, তিনটা ১০, বিকেল পাঁচটা ২০ ও সন্ধ্যা সাড়ে সাতটায়। অ্যাভেঞ্জারস, বেলা ১১টা ২০ ও দুইটায়। স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান, বেলা সোয়া ১১টা, দুইটা, বিকেল পৌনে পাঁচটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।বলাকা সিনেওয়ার্ল্ডঘেটুপুত্র কমলা। সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।