সংস্কৃতি সংবাদ

আজ 'আবৃত্তির আসর কবিতার কথা'

আবৃত্তি সংগঠন বাকশিল্পাঙ্গনের আয়োজনে একক আবৃত্তির অনুষ্ঠান হবে আজ বুধবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে। ‘আবৃত্তির আসর কবিতার কথা’ শীর্ষক এ অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করবেন বাচিকশিল্পী সুবিদিতা চন্দ, আজহারুন নবী, মনোয়ার মাহমুদ ও আমন্ত্রিত আবৃত্তিশিল্পী সুপ্রভা সেবতী।