ইএমকে সেন্টারের সহযোগিতায় সোশ্যাল কমিউনিকেশন প্রতিষ্ঠান এইমস বাংলাদেশ ‘যাত্রা’ বিষয়ক একটি ‘এডুকেশনাল তথ্যচিত্র’ নির্মাণ করেছে। তথ্যচিত্রে ‘যাত্রা’র উৎপত্তি, বিকাশ, অভিনয়ের তত্ত্বীয় ও ব্যবহারিক দিক অর্থাৎ এর আঙ্গিক ও বাচিকাভিনয়, মঞ্চ পরিকল্পনা, পোশাক, মেকআপ, আবহসংগীত, নাচ, গানসহ সব বিষয় সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা ছিল।
আজ এইমস বাংলাদেশ ও ইএমকে সেন্টারের যৌথ উদ্যোগে ধানমন্ডির ইএমকে সেন্টারে তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে তথ্যচিত্রটির প্রদর্শনী ছাড়াও যাত্রা শিক্ষার্থীদের অনুভূতি, উন্মুক্ত আলোচনা এবং সবশেষে থাকবে যাত্রার বিবেকের গান।