মাটির গানের শিল্পী ছিলেন আবদুর রহমান বয়াতি। তিনি প্রথম নাগরিক মঞ্চে বাউল গানকে পরিচিত করেন গতকাল শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঋষিজ শিল্পীগোষ্ঠী আয়োজিত শিল্পী আবদুর রহমান বয়াতির শোকসভায় বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে চলেছেন কিংবদন্তিসম লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতি। তাঁর মতো গুণী শিল্পীর যথাযথ মূল্যায়ন হয়নি। তাঁরা শিল্পীকে মরণোত্তর একুশে পদক প্রদান ও তাঁর গান সংরক্ষণের দাবি জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পীর ছেলে আলম দেওয়ান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও সম্পাদক হাসান আরিফ, গীতিকবি এ কে এম চাঁদ মিয়া, শিল্পী কুদ্দুস বয়াতি, ফোয়াদ নাসের প্রমুখ। সভাপতিত্ব করেন ফকির আলমগীর। সঞ্চালনা করেন মানজার চৌধুরী।