
‘ছবিতে অভিনয়ের ব্যাপারে অনেকেই বিভিন্ন সময়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমি কখনোই ছবিতে অভিনয়ে আগ্রহী হইনি। কিন্তু মায়ানগর ছবির ভাবনাটা আমার কাছে একেবারেই অন্য রকম মনে হয়েছে। বলতে পারেন ব্যাটে-বলে মিলে যাওয়াতে কাজটি করতে রাজি হয়েছি।’ বলছিলেন আঁখি; সঙ্গে জানালেন, ১৬ মে কাতারে প্রবাসী বাঙালিদের আয়োজনে একটি অনুষ্ঠানে গান গাইতে ঢাকা ছাড়বেন তিনি। ফিরে এসেই অংশ নেবেন মায়ানগর ছবির দৃশ্য ধারণের কাজে। মায়ানগর ছবিটির গান ছাড়াও আঁখি এরই মধ্যে আরও বেশ কয়েকটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। এর মধ্যে হেডমাস্টার, হবার তো হবেই প্রেম ও শুধু তুমি উল্লেখযোগ্য।