আমিরের চড়া দাম

থ্রি ইডিয়টস ছবিটি মাত করেছে বলিউড। স্বাভাবিকভাবেই আমির খান আবারও হাওয়ায় উড়ছেন। এই দারুণ সময়ে আমির খানের দাম চড়া হবে, সেটাই স্বাভাবিক। আরব আমিরাতের একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের দূত নিযুক্ত হয়েছেন তিনি। শোনা যাচ্ছে, তিন বছরের জন্য আমির পাচ্ছেন ৩০ থেকে ৩৫ কোটি রুপি। ওয়েবসাইট।