সংস্কৃতি সংবাদ

আলোকচিত্রে মৃত্যুর গল্প

সড়কে অবিরাম মৃত্যু আর কান্নার গল্পকে ফ্রেমবন্দী করেছেন আলোকচিত্রী নূর আলম। তাঁর তোলা নানা ছবি নিয়ে রাজধানীর ইএমকে সেন্টারে শুরু হয়েছে ‘অন্ধকার মহাসড়ক ও যন্ত্রদানবের গল্প (টিয়ার্স অন হাইওয়ে) ’ শিরোনামে আলোকচিত্রী প্রদর্শনী।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে তৃতীয়বারের মতো হচ্ছে এই প্রদর্শনী। সড়ক দুর্ঘটনার বিভিন্ন দিক উঠে এসেছে প্রদর্শনীতে। চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।