ইউপিএলের গ্রন্থ প্রদর্শনী আজ থেকে

প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বার্ষিক গ্রন্থ প্রদর্শনী শুরু হচ্ছে আজ সোমবার।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে আয়োজিত এ প্রদর্শনী চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে বই বিক্রি। প্রদর্শনীতে ইউপিএলের সকল বই বিশেষ হ্রাসকৃত মূল্যে বিক্রি হবে।
এ ছাড়া বিদেশি প্রকাশকদের উল্লেখযোগ্য সংখ্যক বই প্রদর্শন করা হবে। সরকারি ছুটির জন্য ২০ সেপ্টেম্বর প্রদর্শনী বন্ধ থাকবে।