বোমান ইরানি ও রীতেশ দেশমুখের সঙ্গে যোগ দিচ্ছেন লারা দত্ত। এই তিনজন মিলে কাঁধে তুলে নিয়েছেন এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) পুরস্কার অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্ব। ‘আমি এবার আইফাতে কোনো নাচে অংশ নিচ্ছি না। তবে বোমান ইরানি আর রীতেশের সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে দেখবেন আমাকে।’ বলেছেন লারা দত্ত। ৩ থেকে ৫ জুন শ্রীলঙ্কার কলম্বোতে বসবে আইফা পুরস্কারের আসর।লারা আরও জানিয়েছেন, ডন ২ ছবিতে তাঁর অভিনয় করাটা মোটামুটি নিশ্চিত। তবে তাঁর চরিত্রটি কী ধরনের হবে, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ওয়েবসাইট।