এক বছরে 'গুড মর্নিং বাংলাদেশ'

অমিতাভ রেজা
অমিতাভ রেজা

এবিসি রেডিও এফএম ৮৯.২-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘গুড মর্নিং বাংলাদেশ’ পূর্ণ করছে এক বছর। আগামীকাল ৪ অক্টোবর হলো সেই দিন। এ উপলক্ষে এই অনুষ্ঠানটি কাল বিশেষভাবে সাজানো হবে। ‘গুড মর্নিং বাংলাদেশ’-এ কাল অতিথি হয়ে আসবেন চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা।
বিশেষ এই আয়োজনে শ্রোতাদের জন্য থাকবে কুইজ। কুইজে অংশ নিয়ে তিন ঘণ্টায় সিম্ফনির তিনটি আকর্ষণীয় মোবাইল সেট জিতে নিতে পারবেন শ্রোতারা।
২০১৫ সালের ৪ অক্টোবর শুরু হয়েছিল অনুষ্ঠানটি। ‘গুড মর্নিং বাংলাদেশ’ উপস্থাপনা করেন কমেডিয়ান নাভিদ মাহবুব। বছর পূর্ণ করার অনুভূতি জানিয়ে তিনি বললেন, ‘এক বছরে এটি বেশ জনপ্রিয় হয়েছে। সবাই বেশ পছন্দ করছেন। বিশেষ করে দেশের বাইরের দর্শকেরা অনেক প্রশংসা করেন।’
তথ্যবহুল, টিপস, গান, টিকিট জেতার এই অনুষ্ঠানটি প্রযোজনা করছেন কায়নাত খান। এটি প্রচারিত হয় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত।